বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সমাজপ্রগতির লড়াই চালিয়ে যাওয়ার শপথ ছাত্র ইউনিয়নের
আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের দিন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা ছাত্রলীগ কর্তৃক সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে মোড়ানো কালো কাপড় খুলে ফেলে।
সংগঠনের সভাপতি দীপক শীল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহির শাহরিয়ার রেজা এক যৌথ বিবৃতিতে বলেন, "গত বুধবার (১৩ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যকে ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা কালো কাপড়ে ঢেকে দেয়। মূলত আগের দিন পাহাড়ে চার ছাত্রনেতা হত্যার প্রতিবাদে মশাল মিছিলে প্রগতিশীল ছাত্র সংগঠনের উপর ছাত্রলীগ হামলা করে। এই ঘটনা ধামাচাপা দিতে ছাত্র ইউনিয়নের উপর সন্ত্রাসী তকমা দিয়ে রাজু ভাস্কর্যকে কাল কাপড়ে ঢেকে দেয় এবং ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের দেখে নেয়ার
হুশিয়ারি দেয়। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয়ের দিনে রাজু ভাস্কর্যকে মুড়িয়ে দেয়া কালো কাপড় খুলে আমরা ঘোষণা করছি শত শহীদের রক্তে গড়া ছাত্র ইউনিয়নের প্রত্যেক সদস্য বিজয় অর্জন না হওয়া পর্যন্ত শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্ত্রাস-মৌলবাদের বিরুদ্ধে লড়ে যাব। এর আগেও আমরা দেখেছি হাকিম চত্ত্বরে শহীদ রাজুর স্মরণে আঁকা প্রতিকৃতি মুছে দিয়েছে ছাত্রলীগ। মূলত ছাত্র ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য, লড়াইকে এরা ভয় পায় বলেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র ইউনিয়নের নাম মুছে দিতে চায়। আমরা দীপ্ত কন্ঠে ঘোষণা করছি, দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আবারো ঐ একই দেয়ালে শহীদ রাজুর প্রতিকৃতি এঁকে ছাত্রলীগের দখলদারিত্বের জবাব দেব।"
এর আগে সাভারস্থ কেন্দ্রীয় স্মৃতিসৌধে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ ও অন্যন্য সাংগঠনিক ইউনিট ৭১ এর শহীদ স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করে।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments