ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বর মাস থেকে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ই-বাস বা ইলেকট্রিক বাস সার্ভিস। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক এসব বাসগুলো নিয়ে আসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
ঢাকায় কার্বন নির্গমন ও দূষন ঠেকাতে নতুন এই উদ্যোগ গ্রহণ করেছে ডিএনসিসি কর্তৃপক্ষ।
প্রাথমিকভাবে গুলশান, বনানী ও বারিধারা এলাকায় যাত্রীপরিবহন করবে এসব বাস। পাইলট প্রজেক্ট হিসেবে এসব এলাকায় অবস্থিত ৪ টি ইংরেজি মাধ্যমের স্কুল শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহার করা হবে ই-বাস।
৪ টি স্কুলের মধ্যে রয়েছে চিটাগং গ্রামার স্কুল-ঢাকা, স্কলাসটিকা স্কুল, স্যার জন উইলসন স্কুল ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুল।
প্রকল্পটি সফল হলে পর্যায়ক্রমে ঢাকার সকল স্কুলগুলো ই-বাস সার্ভিসের আওতায় আনা হবে বলে জানা গেছে।
আমাদের সময়.কম
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments