মেহেন্দিগঞ্জ ( বরিশাল) প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ বাজার ও লালগঞ্জ বাজারে নৌপুলিশের অভিযানে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। অভিযানের সংবাদ পেয়ে দোকান ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে আত্মগোপনে চলে যান। এসময় বাজার কমিটির লোকজনকে সাথে নিয়ে দোকানের তালা খুলে তলাশি চালিয়ে অনুমান ১ কোটি ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল উদ্ধার করে নৌপুলিশ। এবিষয়ে নৌপুলিশ ইউনিটের ইনচার্জ মোঃ ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া দক্ষিণ ইউনিয়নের কালীগঞ্জ বাজার ও লালগঞ্জ বাজারে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ব্যবসায়ী শ্যামল দাস, নির্মল দাস, অমল দাস ও রাজন আইচের সুতার দোকান থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আদালতের নির্দেশ মোতাবেক অবৈধ কারেন্ট জালের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments