রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:আত্নশক্তি বলিয়ান ব্যক্তি কখনোও দরিদ্র থাকতে পারে না এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নে সবজী চাষ বিষয়ক দক্ষতা বৃদ্ধি মূলক প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের উপজেলা চেয়ারম্যানের নিজস্ব অফিসে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্টিত হয়। আয়োজনে- দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। এ উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন, শেরমস্তপুর গ্রাম উন্নয়ন দলের সভাপতি খালেদা আক্তার, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ইউসি সাইফ উল্লাহ এর সঞ্চালনায়, বিশেষ অতিথি- হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পিএফজির সদস্য ও উপজেলা কন্যা শিশু কমিটির সহ সভাপতি শাহানা আল আজাদ, পিএফজির সদস্য আল আমিন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট অঞ্চলের সমন্বয়কারী মোজাম্মেল হক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভিডিটি কমিটির সদস্য ও ইয়থ যুগ্ন কো অডিনেটর মিলি রায়,শ্রিপ্রা রায়, চন্দা রায়, জবা রায় সাধারণ সম্পাদক রোমানা, শিরিনা, পারুল আক্তার, শান্তি রায়, অর্চনা রায় প্রমুখ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহকারী কর্মকর্তা মো: আরমান হোসেন। তিনি সবজী চাষ সম্পর্কে আলোচনা করেন এর মাঝে উল্লেখ যোগ্য হল, প্লট, মাধা, জৈব সার প্রক্রিয়া, বর্ষাকালীন সবজী, ভাসমান সবজী চাষ ইত্যাদি।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments