ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, ফিড দ্যা ফিউচার বাংলাদেশ নিউট্রিশন এক্টিভিটি বর্তমান সরকারের একটি মহৎ উদ্যোগে। অত্র কর্মকান্ডের মাধ্যমে দেশের শিশুদের মাঝে পুষ্টিহীনতাসহ নানাবিধ রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অন্যান্য সকল সেক্টরের মত শিক্ষাখাতেও অভুতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। শিক্ষার্থীদের ভালোবাসাই একজন শিক্ষকের সবথেকে বড় পাওয়া। রবিবার বেলা সাড়ে ১২ টায় ফিড দ্যা ফিউচার ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানের অডিটরিয়ামে বাংলাদেশ নিউট্রিশন এক্টিভিটি এর উপর এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক অধ্যাপক হারুন অর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ পরিচালক ড. প্রবির কুমার ভট্টাচার্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাজহারুল হক মাসুদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক এ এস এম আঃ খালেক, খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রুহুল আমিন, বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান। উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বি.এম.এ সালাম, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা খাতুন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ গাজী মারুফুল কবির, ফুলতলা রি-ইউনিয়ন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমীর বিশ্বাস ও সাবিনা ইয়াসমিন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের পাসপোর্টে আবারও ‘This passport is valid for all countries of the world except Israel’ শর্তটি যুক্ত হচ্ছে। একই সঙ্গে পাসপোর্টের অভ্যন্তরীণ পাতা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ...
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
সব মন্তব্য
No Comments