ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল ২৬ মার্চ (বৃহস্পতিবার) রাজধানী ঢাকা-তে একাধিক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জাতীয় প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবন-এ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এছাড়া সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত মানিক মিয়া এভিনিউ-তে স্বাধীনতা দিবস উপলক্ষে কনসার্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীপরিষদ সদস্য, বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন উপস্থিত থাকবেন।
উল্লেখিত অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে।
জাতীয় প্যারেড স্কয়ার এলাকায় সকাল ৭টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত আগারগাঁও, বিজয় সরণি ও আশপাশের সড়কগুলোতে স্টিকারযুক্ত আমন্ত্রিত যানবাহন ছাড়া অন্য কোনো যান চলাচল করতে পারবে না। এসব এলাকায় চলাচলকারী যানবাহনকে বিকল্প হিসেবে মিরপুর রোড ও লেক রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। আমন্ত্রিত অতিথিদের নির্ধারিত পার্কিংয়ে যানবাহন রাখতে হবে এবং সাধারণ দর্শকদের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
বঙ্গভবন এলাকায় দুপুর ২টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত গুলিস্তান, জিরোপয়েন্ট, রাজউক ও মতিঝিল এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত থাকবে এবং একাধিক স্থানে ডাইভারশন কার্যকর করা হবে। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের স্টিকারযুক্ত যানবাহন নির্ধারিত রুট অনুসরণ করে প্রবেশ করতে পারবে।
এদিকে মানিক মিয়া এভিনিউ এলাকায় বিকাল ৫টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত কনসার্টকে কেন্দ্র করে যান চলাচলে আংশিক নিষেধাজ্ঞা থাকবে। শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও ধানমন্ডি এলাকা থেকে আগত যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। কনসার্টে আগত যানবাহনের পার্কিং পুরাতন বাণিজ্য মেলার মাঠে নির্ধারণ করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ রাজধানীবাসীকে অনুষ্ঠানস্থলের আশপাশের সড়ক এড়িয়ে চলা, ট্রাফিক নির্দেশনা মেনে চলা এবং অপ্রয়োজনীয় যানবাহন ব্যবহার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments