মাহাবুবুর রহমান : জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, শুধু রাজধানী নয়, সারাদেশেই শর্তহীন ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। তিনি বলেন, হাফ ভাড়ার জন্য ছাত্ররা রাজপথে আন্দোলন করছে, ছাত্রদের হাফ ভাড়ার আন্দোলন যৌক্তিক। ছাত্রদের আন্দোলনে সাধারণ মানুষ রাজধানীর সড়কে আটকে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন, কিন্তু কারো যেনো কিছুই করার নেই। ছাত্রদের হাফ ভাড়ার দাবিতে কোন শর্ত গ্রহণযোগ্য নয়।
আজ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে বিশিষ্ট আইনবীদ ব্যারিষ্টার খাজা তানভির আহমেদ এর নেতৃত্বে অর্ধশত নেতা-কর্মী জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এর হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যান তাদের স্বাগত জানিয়ে বক্তৃতা করেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এ সময় আরো বলেন, সড়কের নৈরাজ্য বন্ধ করতে হবে। তেলের দাম বাড়ার পর থেকে সরকারের সাথে আলোচনায় যে হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে, শ্রমিকরা তার চেয়েও বেশি ভাড়া আদায় করছে। অযৌক্তিকভাবে ভাড়া বাড়িয়ে দেয় সিএনজি চালিত বাসেও। প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করে পথে নামিয়ে দিচ্ছে শ্রমিকরা। তিনি বলেন, পরিবহন মালিক ও শ্রমিকরা এক শ্রেনীর নেতার কাছে জিম্ম হয়ে আছে। সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে পরিবহন মালিকদের সাথে আঁতাত করে ভাড়া বাড়িয়ে দিয়েছে। সরকার জনগণের পক্ষে কাজ করছেনা, সাধারণ মানুষ মনে করছে সরকারও পরিবহন মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। সড়ক পথের চাঁদাবাজী বন্ধ করতে সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।
এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টির জন্য সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, তাই প্রতিদিন বিশিষ্টজনরা জাতীয় পার্টির পতাকাতলে যোগ দিচ্ছেন। তিনি বলেন, জাতীয় পার্টি স্বার্থের রাজনীতি করেনা, জাতীয় পার্টি দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করছে। ১৯৯০ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি মানুষের সাথে যে প্রতিশ্রুতি দিয়েছে তা রক্ষা করতে পারেনি। দেশের মানুষ বলতে শুরু করেছে, এরশাদের আমলেই তারা ভালো ছিলেন। তারা জাতীয় পার্টিকেই আবারো রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
এসময় জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, তিনশো আসনেই প্রার্থী দিতে কাজ করছে জাতীয় পার্টি। তাই সাধারণ মানুষের সাথে যাদের সম্পর্ক ভালো তারাই জাতীয় পার্টির মনোনয়ন পাবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জোটের কথা ভুলে কাজ করুন, কারো সাথেই জোট হবে না। জাতীয় পার্টি এককভাবেই নির্বাচনে অংশ নেবে। দলকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান জাতীয় পার্টি মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।
বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, যোগদানকারীদের মধ্যে ব্যারিষ্টার খাজা তানভির আহমেদ, সামছুল ইসলাম মজুন।
উপস্থিত উপদেষ্টামন্ডলীর সদস্য মনিরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব মোঃ জসীম উদ্দিন ভূঁইয়া, মোঃ বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নুরুল হক নুরু, নোয়াখালী নেতৃবৃন্দের মধ্যে বোরহান উদ্দিন আহমেদ মিঠু, মোঃ নজরুল ইসলাম, মোসাদেক্কুর রহমান, মোঃ আব্দুল হাকিম, কবির উদ্দিন সেন্টু।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments