স্টাফ রিপোটার: ফিলিস্তিনের জনগণের উপর আমেরিকা সমর্থিত ইসারাইলি নির্বচার বর্বরতম গণহত্যা বন্ধ বন্ধ, জাতসংঘের ফিলিস্তিনের দখলকৃত ভূমি থেকে ইসরাইলিদের সরে যাওয়া ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মহানগর কমিটির উদ্যোগে আজ ৯ মে বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিয়য়ে জাসদ চত্বরে সমাবেশ এবং সমাবেশ শেষে বাংলসদেশ ও ফিলিস্তিনের পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্তান, পল্টন, তোপখানা এলাকার সড়কগুলি প্রদক্ষিন করে। জাসদ ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে এবং দফতর সম্পাদক সাজ্জাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ুম, রোকনুজ্জামান রোকন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী সাইমুল হক, মুহাম্মাদ সামসুল ইসলাম সুমন, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, ঢাকামহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, শ্রমিক জোটের সাংগঠনিক সম্পাদক কনক বর্মন, যুব জোটের সহ-সভাপতি শুভংকর দেব বাপ্পা, ছাত্রলীগ(ন-মা) সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ। বক্তারা বলেন, জাসদ বরাবরই ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের পক্ষে প্রকাশ্যে বলিষ্ঠ অবস্থান বজায় রেখেছে। তারা, ফিলিস্তিনের পক্ষে বলিষ্ঠ অবস্থান গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।উপস্থিত ছিলেন, জাসদের য়ুগ্ম সাধারণ সম্পাদক মীর্জ
মোঃ আনোয়ারুল হক, সহ-সম্পাদক ধীমান বড়ুয়া, জাসদ ঢাকা মহানগর পশ্চিমের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা, জাতীয় কৃষক জোটের সাধারণ সম্যুপাদক আশেক এলাহী, যুব জোট সাধারণ সম্পাদ শরিফুল ইসলাম সুজন, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব শামীম, ছাত্রলীগ(ন-মা) সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments