ডেস্ক রিপোর্ট: রানা প্লাজা শ্রমিক হত্যার ১০ বছর। রানা প্লাজার ৫ টি গার্মেন্টস কারখানার ১১৩৮ জন গার্মেন্টস শ্রমিক নিহত হয় এ দিনে, গুরুতর আহত হয় ২,৫০০ জন শ্রমিক। শতাধীক শিশু পিতা-মাতা হারায়। আহত অনেক শ্রমিক পঙ্গু। অনেক আহত শ্রমিক এখনো কাজ করার মতো ক্ষমতা অর্জন করে নাই। তারা মানবেতর জীবন-যাপন করছে।
রানা প্লাজার ভিকটিমস এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন (ঘএডঋ) উদ্যেগে আজ ২৪ এপ্রিল সকাল ১০ টায়, রানা প্লাজা শহীদ বেদী, সাভার, ঢাকায় শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এ সময় নিহত-আহতদের সম্মানে ফেডারেশনের অর্ধ-শতাধীক পতাকা অর্ধনমিত করা হয়।
সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন।
ডেস্ক রিপোর্ট: আজ ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দেশজুড়ে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
সব মন্তব্য
No Comments