ডেস্ক রিপোর্ট: প্রকাশনা সংস্থা 'ঐতিহ্য' দীর্ঘদিন ধরে পাঠকদের মাঝে বই পড়ার অভ্যাস গড়তে এবং সাহিত্যের চর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। গল্প লেখা, বই আলোচনা, ফটো কনটেস্ট, অডিও ভিজ্যুয়াল রিভিউ ইত্যাদি প্রতিযোগিতা সেই কার্যক্রমেরই অংশ। তারই ধারাবাহিকতায় ঐতিহ্য তার পাঠকদের জন্য নতুন এক উদ্যোগ ঘোষণা করেছে—‘বিনামূল্যে বই নিন : বই পড়ে ফেরত দিন’ যা বই পড়ার অভিজ্ঞতা আরও সহজ এবং সাশ্রয়ী করে তুলতে সাহায্য করবে।
'ঐতিহ্য রিডার্স ক্লাব' এর মাধ্যমে নতুন এক উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে সদস্যরা ঐতিহ্য এর প্রকাশিত ১৯০০+ বইয়ের মধ্যে থেকে কোনো একটি বই পছন্দ করে বিনামূল্যে পেতে পারবেন। বইটি পড়ার পর তারা চাইলে অন্য একটি বই নিতে পারবেন এবং আগের বইটি ফেরত দেওয়ার জন্য ঐতিহ্য নিজের খরচে কুরিয়ার ব্যবস্থা করবে।
এই উদ্যোগের অন্যতম বিশেষত্ব হলো, কোনো কুরিয়ার চার্জ পাঠকদের থেকে নেওয়া হবে না। ঐতিহ্য তাদের খরচে বই পাঠাবে এবং ফেরত নেওয়ার জন্যও কুরিয়ার চার্জ বিকাশের মাধ্যমে ফেরত পাঠানো হবে। তবে বইয়ের প্রতি যত্নবান হতে পাঠকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে বইয়ের কোনো ক্ষতি না হয়।
বই নেওয়ার শর্তাবলি:
• ঐতিহ্য রিডার্স ক্লাব-এর সদস্য হতে হবে।
• জামানত হিসেবে ২০০ টাকা প্রদান করতে হবে, যা পরে ফেরত দেওয়া হবে।
• এক বার একটিমাত্র বই নেওয়া যাবে।
• বই সর্বোচ্চ ২০ দিন রাখা যাবে। অতিরিক্ত সময় রাখলে জরিমানা হতে পারে।
• বইয়ের কোনো ক্ষতি হলে জামানত ফেরত দেওয়া হবে না।
ঐতিহ্য আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে এবং দেশে সাহিত্যচর্চার মান আরও সমৃদ্ধ হবে। ঐতিহ্য রিডার্স ক্লাব-এর মাধ্যমে ঐতিহ্য বই পড়ার সংস্কৃতিকে পাঠকদের আরও কাছে নিয়ে আসতে চায় এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করতে বদ্ধপরিকর।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments