ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “জনগণের ঘাড়ে জোর করে চেপে বসা বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী সারাদেশে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের মনুষ্যত্বহীন যে সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে তাতে এটি নিশ্চিত করে বলা যায়-আওয়ামী লীগ দেশের প্রভু হয়ে থাকতে চায়। সরকার দেশকে বিরোধী দলশূণ্য করতে বেপরোয়া অমানবিকতায় মেতে উঠেছে। গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার বেসাতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার পাশাপাশি বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দায়ের, পাইকারী হারে গ্রেফতার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে এখন নরকে পরিণত করেছে সরকার।
বিএনপি’র ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু’র বিরুদ্ধে বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব আজ এক বিবৃতিতে আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, আইনের শাসন-মানুষের বাক-ব্যক্তিস্বাধীনতা, মানবিক মর্যাদা ধুলোয় লুটিয়ে দিয়ে একদলীয় রাজত্বের মহাসুখে দিনযাপন করছে সরকার। যে কারণে মানুষের দুঃখ-দুর্দশা তারা উপলব্ধি করতে পারছে না। বরং তাদের অপকর্ম ঢাকতে তারা দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করে উল্টো বিএনপি’র জেষ্ঠ্য নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দায়ের ও গ্রেফতার শুরু করেছে। এরই ধারাবাহিকতায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদ বরকত উল্লাহ বুলু’র বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, এই অবৈধ সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্র ফিরিয়ে না আনা পর্যন্ত এদেশের মানুষের মুক্তি আসবে না।
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
সব মন্তব্য
No Comments