স্টাফ রিপোটার: রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ৬ জনের মৃত্যু হয়েছে। সোমবার ১৫ আগস্ট দুপুরে লালবাগ থানার চকবাজারের দেবিদ্বারঘাট এলাকার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ধ্বংস স্তুব থেকে থেকে ছয়টি মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আমার আগুন নিয়ন্ত্রণ করেছি। এখন তল্লাশি কার্যক্রম চলছে। প্রাথমিকভাবে আমরা ছয়টি মরদেহ দেখতে পেয়েছি। উদ্ধারকাজ শেষে আমরা নিশ্চিত করতে পারব কতজন মারা গেছেন।
ধারণা করা হচ্ছে, একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কারখানা ও ভবনে।
যেখানে আগুনের ঘটনা ঘটেছে সেখানে দীর্ঘদিন ধরেই অবৈধ কারখানায় পলিথিন ব্যাগ উৎপাদন করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
স্টাফ রিপোর্টার: ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) পদে নিয়োগ পেয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতি মুহাম্মদ মুহিববুল্লা হিল বাকী। বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments