ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার সূচনালগ্নে সংঘটিত ভয়াল গণহত্যার স্মরণে ২৫ মার্চ ২০২৬ তারিখে সারাদেশে প্রতীকী ব্ল্যাক-আউট পালন করা হবে। এদিন রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য আলো নিভিয়ে কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। তবে কেপিআই (Key Point Installation), জরুরি স্থাপনা এবং বাংলাদেশ-এ অবস্থিত বিদেশি মিশনসমূহ এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।
ইতিহাসের অন্যতম নৃশংস অধ্যায় অপারেশন সার্চলাইট-এর স্মরণে প্রতিবছর ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ হিসেবে পালিত হয়। ১৯৭১ সালের এই রাতে নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বর হামলা চালায় পাকিস্তানি বাহিনী, যা স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত রূপ নেয়।
সরকারি সূত্র জানায়, এই এক মিনিটের ব্ল্যাক-আউটের মাধ্যমে জাতি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবে এবং নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করার একটি প্রতীকী উদ্যোগ হিসেবে এটি পালন করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সকল নাগরিককে নির্ধারিত সময়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘচুাপটি একই এলাকায় অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
সব মন্তব্য
No Comments