মতবিনিময় সভায় কামাল হোসেন এমপি
স্টাফ রিপোর্টার: ইনসাফ প্রতিষ্ঠায় জীবনের হুমকি আসলে পরোয়া করেন না বলে মন্তব্য করেছেন ঢাকা-৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন। ঢাকা-৫ সংসদীয় আসনে বসবাসরত প্রতিটি নাগরিকের জান মালের নিরাপত্তা দেয়া, তাদের সম্মান মর্যাদা রক্ষা করা মূল দায়িত্ব বলেও মনে করেন তিনি।
সোমবার সকাল ১০ টায় ঢাকা-৫ নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওয়ারী ডেমরা জোনের ডিসি ও ওসিসহ পুলিশ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি, এডিসি মোঃ মাসুদ রানা, যাত্রাবাড়ী থানা ওসি মোহাম্মদ রাজু, ডেমরা থানা ওসি তাইফুর রহমান মির্জা, কদমতলী থানা ওসি মোঃ আশরাফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যাত্রাবাড়ী জোন সহকারী পরিচালক শাহজাহান খান, ডেমরা জোনের সহকারী পরিচালক মোঃ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এস এম শাহরিয়ার, আমার বাংলাদেশ পার্টির সমন্বয়ক লুতফর রহমান প্রমুখ।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments