ডেস্ক রিপোর্ট: জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, সরকার তাদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে মরিয়া হয়ে ওঠেছে। এরজন্য তারা বিচার বহির্ভূত হত্যা, গুম, সাংবাদিক নিধন করছে। সরকারের অবৈধ এসকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে।
বুধবার (২৯ মার্চ) এক বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন। র্যাবের হেফাজতে নারীর মৃত্যু এবং রাতের অন্ধকারে সাংবাদিক তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে নেতারা বলেন, এ সরকারের হাতে নারী-শিশু, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ী কেউ নিরাপদ নয়। আন্তর্জাতিক চাপে বিগত বছর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও পতন সন্নিকটে দেখে সরকার সাম্প্রতিক সময়ে তা আবারও বাড়িয়েছে। কয়েকদিনের ব্যবধানে সারাদেশে ৫ জন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অবৈধ ক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকার আবারও গুম, খুন, হত্যা, নির্যাতন, গ্রেপ্তার শুরু করেছে।
নেতৃদ্বয় বলেন, আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে শিক্ষাঙ্গনসহ সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সত্য কথা বললে জীবনের কোনো নিশ্চয়তা থাকে না। সত্য লিখলে রাতের আঁধারে সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়। এ অনিশ্চিত দেশকে রক্ষা করতে হলে দেশের ছাত্রসমাজকে জেগে ওঠতে হবে, রূখে দাড়াতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments