সাতক্ষীরা প্রতিনিধি : আশাশুনিতে অন্ত:সত্তা গৃহবধূকে গলায় ফাঁ*স দিয়ে হত্যার অভিযোগ। এ ঘটনায় গৃহবধূর শাশুড়ি সালমা বেগমকে আটক করেছে থানা পুলিশ। ঘাতক স্বামীসহ পরিবারে অন্য সবাই পলাতক রয়েছে।
ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের নসিমাবাদ গ্রামে। রবিবার ভোর রাতে গৃহবধূ আসমার ঝুলন্ত মরদেহ শশুর বাড়ির বারান্দার ক্লবসিবল গেটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে থানা পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত গৃহবধুর নাম আসমা খাতুন (২২)। আসমার বাবা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের খেজুরআটি গ্রামে আব্দুস সাত্তার সরদার।
তিনি জানান, প্রায় সাড়ে তিন বছর আগে নসিমাবাদ গ্রামের নূর মোহাম্মদ সানার ছোট ছেলে আরিফুল সানা (২৮) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক লোভী জামাই আসমার উপরে যৌতুকের দাবিতে অত্যাচার করতো। অতিষ্ঠ হয়ে সাতক্ষীরা আদালতে ৪৫/২১ মামলা দায়ের করি যা বিচারাধীন আছে। গত বুধবার আসমা আমার বাড়ি থেকে শ্বশুরালায় আসে। আজ রবিবার ভোরে সংবাদ পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে এসে মেয়েকে দেখে এবং পার্শ্ববর্তী লোকজনের মুখে কথা শুনে আমরা নিশ্চিত হয়েছি তাকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচার করা হয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান আরিফুলের একার পক্ষে এই কাজ করা সম্ভব হয়নি। এই ঘটনায় আসমার শাশুড়ি নাজমা বেগম ও ভাসুর সাইফুল ইসলাম সানা জড়িত থাকতে পারে। এ ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো: মমিনুল ইসলাম (পিপিএম) জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্ত জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আসমার বড় ভাই সাইফুল সরদার বাদী হয়ে ৫জনকে বাদী করে একটি এজাহার দাখিল করেছেন। এ ব্যাপারে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments