শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজার হইতে পাগলার মুখ বাজারের মধ্যবর্তী রাস্তায় পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি)।পুলিশ সুপার জনাব মোঃ হাসান নাহিদ চৌধুরী মহোদয়ের দিক-নির্দেশনায় জনাব মোঃ রেজাউল হক, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) আজিজুল হক এর নেতৃত্বে একটি চৌকস টিম ০১/০২/২০২২ খ্রিঃ রাত্রি ১১.৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়। আসামি নুহু মিয়া (৪৫), পিতা মৃত- আশরাফ আলী,গ্রাম- ঘাঘড়া মোল্লা পাড়া, থানা- ঝিনাইগাতী, জেলা- শেরপুর। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য = ৩,০০,০০০/- টাকা।
এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments