চট্টগ্রাম অফিস: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমারের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার দুপুরে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু নোম্যান্সল্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় ৪১ ও ৪২ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকার কলাবাগানে কাজ করতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় একের পর এক স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণে একজন নিহত হন। পরে তাকে উদ্ধার করতে গেলে আরও দুটি মাইন বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আরও দুজন।
নিহতরা হলেন ঘুমধুম ইউনিয়নের বালুক্যা পাড়া গ্রামের বাসিন্দা অক্যমং তংচঙ্গ্যা, চিক্যং তংচঙ্গ্যা ও শৈফুচিং তংচঙ্গ্যা। তাদের বয়স ৩২ থেকে ৪০ বছরের মধ্যে। বিস্ফোরণে মৃতদের কোমর থেকে শরীরের নিচের অংশ উড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য বাবুল চাকমা বলেন, সকালে তারা কলাবাগানে কাজ করতে গিয়েছিল। ফেরার সময় মাইন বিস্ফোরণে একজন মারা যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুজনের মৃত্যু হয়। পুরো এলাকায় শোক নেমে এসেছে।
ঘটনার খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত এলাকার বাসিন্দারা বলছেন, মিয়ানমার সীমান্তের নোম্যান্সল্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরেই স্থলমাইনের ঝুঁকি রয়েছে। তারপরও জীবিকার তাগিদে অনেকেই সেখানে কাজ করতে যান। ফলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থেকে যায়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খাবারের প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ছয় বছরের এক শিশু কন্যাকে যৌণ হয়রানির অভিযোগে বখাটেকে স্থানীয়রা গণপিটুনি দিয়েছে। আহত বখাটে পিন্টু দাস বর্তমানে বরিশালের উজিরপু ...
বরিশাল অফিস: টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে বরিশালের উজিরপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ১৩০ নং পূর্ব তা ...
রাজশাহী অফিস: বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, নিম্নস্তরের সিগারেটের মূল্য বৃদ্ধি করাসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়ন। রবিবার (২৪ মে) সকাল ১১ টায় পা ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ভরলা গ্রামের সফিকুল ইসলাম (৬৫) প্রায় চার দশক ধরে কামারশিল্পের সঙ্গে জড়িত। উত্তপ্ত লোহা পিটিয়ে দা, বটি, ও ছুরি তৈরি করেই চলছে ...
সব মন্তব্য
No Comments