কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: যাত্রীবাহি বাসে মদ্যপ অবস্থায় মাতলামি ও উচ্ছৃঙ্খলতা করার অভিযোগে ছয় যুবককে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে কলাপাড়া- কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর উপর অবস্থানরত রুদ্র-তুর্য পরিবহন থেকে এদের গ্রেফতার করা হয়। রাতেই তাদের কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের সকালে মাদকাসক্ত বলে চিকিৎসক পুলিশকে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃত মাতাল যুবকরা হলো নাঈম মীরা, রাফসান হাওলাদার, শাকিল সিকদার, রাকিব হাওলাদার, রাব্বি বেপারী ও সাব্বির আহমেদ । এদের বাড়ি বরিশাল জেলার সদর ও বাকেরগঞ্জ উপজেলায়। গ্রেফতারকৃত ৬ যুবককে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে।
কলাপাড়া থানার এস আই সুজন বলেন, বরিশাল থেকে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা পর্যটক বাসের পিছনে বসে ওই ছয় যুবকসহ তার সঙ্গীরা মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরন করছিলো। এসময় বাসে থাকা পর্যটক, যাত্রী ও পুলিশ সদস্যরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করলেও তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে ওই যুবকরা। বিষয়টি তারা কলাপাড়া থানায় জানালে পুলিশ সেতু এলাকায় বাস থামিয়ে ওই ছয় মাতাল যুবককে গ্রেফতার করে। এসময় সহযোগীরা পালিয়ে যায় বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments