দাফন জিয়ার কবরের পাশে
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে বিএনপির স্থায়ী কমিটি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।
এরআগে দুপুর পৌনে ৩টায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে স্থায়ী কমিটির বৈঠক হয়।
সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলাবার ( ৩০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে
খালেদা জিয়ার নামাজে জানাযায় অংশগ্রহণের জন্য ঢাকাবাসীসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মা’ ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গিকারাবদ্ধ, বারবার হারানো গণতন্ত্র পুণ:রুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক, ব্যক্তি স্বাধীনতা রক্ষার আপোষহীন এক কিংবদন্তিতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬-০০ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এই বেদনাবহ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার জন্য অনুরোধ করছি।
তিনি বিজ্ঞপ্তিতে জানান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাযা আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫, বুধবার বেলা ২ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাযার পর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর কবরের পাশে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে।
এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি দলীয়ভাবে ৭ দিনের শোক ঘোষণা করেছে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার দুপুরে জাতীয় উদ্দেশ্যে দেয়া ভাষনে তিন দিনের রাষ্ট্রীয় ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে আজ বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটিকালীন সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক পৃথক শোক প্রকাশ করেছেন।
শোক জানিয়েছেন মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ।
দেশের ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন গভীর শোক জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেন।
শরীরের নানা জটিলতা নিয়ে গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
সব মন্তব্য
No Comments