রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে তিন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটের অদূরে সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের সময় উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের মো. আলাউদ্দিন (৭০) ও মহিষাপোতা গ্রামের দুলাল উদ্দিন হাওলাদারকে ( ৬০) আটক করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুজর মোহাম্মদ ইজাজুল হক ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন। এর আগে অভিযানের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে নলশ্রী এলাকা থেকে আবুল কালাম (৬৫) নামের এক জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতে এক বছরের সশ্রম সাজা দেওয়া হয়। দুটি অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments