বরিশাল অফিস: আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- হালাল ও হারাম মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত। হালালকে হালাল মনে করা এবং হারামকে হারাম মনে করা মুমিনের পরিচয়ের একটি অংশ। তাই প্রত্যেক মুমিন মুসলমানের উচিত হলো নিঃসংকোচে হালাল ও হারামের অনুসরণ করে জীবন যাপন করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস মতে, কোনো ব্যক্তি যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত কোনো হালাল বস্তুকে হারাম এবং হারাম বস্তুকে হালাল মনে করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। মনে রাখতে হবে ইবাদাতের দশ ভাগের নয় ভাগই হালাল খানার মধ্যে নিহিত। কিন্তু আফসোস বর্তমান সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় চারিদিকে হালালের পরিবর্তে হারামের সয়লাব। বিশেষ করে আমাদের সমাজে সুদ-ঘুষ আজ মহামারির আকার ধারণ করছে। তাই আসুন আমরা এ বিষয়ে পরিপূর্ণ সতর্ক হয়ে জীবন যাপন করলে দুনিয়া ও আখেরাত উভয় জগতে কামিয়াব হতে পারবো ইনশাআল্লাহ।
গতকাল ঝালকাঠী জেলার সদর উপজেলাধীন ১নং গাভা রামচন্দ্রপুর শাখা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর উদ্যেগে বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর স্মরণে ঈছালে ছাওয়াব ওয়াজ মাহফিলের আখেরী মুনাজাতের পূর্ব আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।
ড. মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা মোঃ এনায়েতুল্লাহ ফয়রাভীর সঞ্চালনায় মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন আফসারী, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ মোঃ বোরহান উদ্দীন ছালেহী প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সাইর্বক কল্যাণ ও শান্তি কামনা করা হয় ও বিশেষভাবে মুর্দেগাণদের জন্য আরেখরী মুনাজাত পরিচালনা করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments