সৈয়দ মাহামুদ শাওন : রাজশাহীর তানোর উপজেলার ঐতিহ্যবাহী বিল কুমারী বিল পরিদর্শন করেছেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব ড. অঞ্জন কুমার দেব রায়। বিলে চলমান পরিস্থিতি পরিদর্শন এবং মৎস্যজীবীদের সঙ্গে সরেজমিনে মতবিনিময়ের অংশ হিসেবে তিনি এ সফর করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে ২৯ মে সকালে তানোর উপজেলা মৎস্যজীবীরা এ সময় নতুন অভয়াশ্রম স্থাপন, বিল নার্সারি গঠন, স্পিলওয়ে মেরামত, বিলের মধ্য দিয়ে খাল খনন এবং পোনা মাছ অবমুক্তির পরিমাণ বৃদ্ধির দাবি জানান। জনাব ড. অঞ্জন কুমার দেব রায় জেলেদের সকল দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন এবং এসব কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক শাহেদ আলী,জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম, তানোর উপজেলা মৎস্য কমর্কর্তা বাবুল হোসেন, তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী,উপজেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ), মৎস্য অধিদপ্তর, ঢাকা ইউসুফ আলী এবং বিল কুমারী বিলে জড়িত মৎস্যজীবীবৃন্দ।
এই উদ্যোগের মাধ্যমে বিল কুমারী বিলে মৎস্যসম্পদ রক্ষা ও উন্নয়নের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments