ডেস্ক রিপোর্ট: ২৩ অক্টোবর কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৮৩ তম জন্ম বার্ষিকী । তিনি ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরস্থ শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্ম গ্রহণ করেন । তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়াল এর মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পর্দাপন করেন। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক,অভিনেতা ফতেহ্ লোহানী ও প্রখ্যাত সাংবাদিক, চলচ্চিত্রকার ওবায়েদ-উল-হকের সহকারী হিসাবে তিনি চলচ্চিত্রের সাথে যুক্ত হন । তিনি স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ওরা ১১জন নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্ম প্রকাশ করেন । চাষী নজরুল ইসলাম ২১ পদক ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরুস্কারসহ জীবনে অসংখ্য পুরুস্কার অর্জন করেছেন। তিনি চার বার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি । এছাড়াও অসংখ্য সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন । তিনি সর্বাধিক মুক্তিযুদ্ধ ভিত্তিক ও সাহিত্য নির্ভর চলচ্চিত্রের নির্মাতা। তাঁর উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র সমূহ হলো- মুক্তিযুদ্ধের ছবি- সংগ্রাম,হাঙ্গর নদী গ্রেনেট, মেঘের পরে মেঘ,সাহিত্য নির্ভর চলচ্চিত্র -দেবদাস, শুভদা, চন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুরের সুভা,শাস্তি, বঙ্কিম চন্দ্রের বৃষবৃক্ষ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা,শিল্পী হাসন রাজা প্রমুখ। এছাড়াও তিনি দেশবরেণ্য তিন জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব শেরে বাংলা একে ফজলুল হক, মওলানা ভাসানী ও শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নির্মাণ করেছেন জীবন ভিত্তিক প্রামান্য চলচ্চিত্র।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments