সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের সালেহপুর এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় মোস্তাফিজুর রহমান (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। এঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।
রবিবার (১ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ। এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার মথুরপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে। তিনি সাভারে কি করতেন তার বিস্তারিত পাওয়া যায় নি।
পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকার ইউটার্ন দিয়ে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন মোস্তাফিজুর রহমান। এসময় ঢাকামুখী একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এঘটনায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা চলছে।। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments