ডেস্ক রিপোর্ট::ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উদ্যোক্তা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব (ইসিডিসি) ২৩ ফেব্রুয়ারি (বৃহষ্পতিবার) ইউএপি অডিটোরিয়ামে “আইডিয়া সিজন ২.০” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।
কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশি পরিবহন ও রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান পাঠাও-এর প্রতিষ্ঠাতা হোসাইন এম ইলিয়াস । এসময় তিনি একজন উদ্যোক্তা হিসেবে তার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং “আইডিয়া সিজন ২.০” প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের ব্যবসায়িক ধারণা তৈরি করতে উৎসাহ প্রদান করেন।
হোসাইন এম ইলিয়াস বলেন, ‘পাঠাও’র শুরুটা হয়েছিল একটা স্বপ্ন নিয়ে। আমরা চেয়েছি মানুষের জীবনকে সহজ করে তুলতে। এখন আমরা দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখতে পারছি, মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছি।
তিনি আরো বলেন, উদ্যোক্তা হতে হলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। নিজের ব্যর্থতা, ভুলগুলো আপনার জন্য উদাহরণ। এখন থেকেই সময়কে কাজে লাগান। আমার অনেকগুলো প্রচেষ্টার একটা ‘পাঠাও’। সফল হতে হলে আপনাকে প্রথমে ব্যর্থ হতে হবে।
ইউএপি ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক তাকাদ আহমেদ চৌধুরীর সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এসময় অন্যান্যদের মধ্যে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও ইসিডিসির উপদেষ্টা মোহাম্মদ রাকিব, ইউএপি ছাত্র কল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তারেক খান, ইস্টার্ণ ব্যাংক লিমিটেডের (ইবিএল) অগ্রাধিকার ও মহিলা ব্যাংকিং বিভাগের প্রধান তানজেরী হক।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments