পিরোজপুর অফিস: পিরোজপুরের কাউখালীতে পুলিশের টহল অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক সজীব সরদার পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) রাতে কাউখালী থানা পুলিশের একটি টহল দল সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। এ সময় সজীব সরদারের ব্যবহৃত মোবাইল ফোনে একটি শটগানসহ তার ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন এবং পিরোজপুর সদর উপজেলার জুজখোলা এলাকায় তার বাড়ির পাশে অস্ত্রটি রাখা আছে বলে জানান। এর ভিত্তিতে রবিবার (৭ জুন) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পিরোজপুর সদর থানা ও কাউখালী থানা পুলিশের যৌথ অভিযানে জুজখোলা এলাকায় সজীবের বাড়ির পাশের একটি ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়। অভিযুক্ত সজীব পেশায় একজন নির্মাণ শ্রমিক। পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাতটি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গত রাতে কাউখালীতে টহলরত পুলিশ সন্দেহভাজন দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে। এ সময় সজীবের মোবাইল ফোনে একটি শটগানসহ ছবি দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পিরোজপুর সদর উপজেলার শিকদার-মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রাম থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া এলাকায় সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বগুড়া গ্রামের বিল্লা মোল্লার ছেলে সাইফ উদ্দিন মোল্লা গাছগুলো কেটে বিক্রির ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তথ্য-প্রযুক্তির সহায়তায় নীলফামারী জেলা থেকে উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ। সোমবার রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে ডোমার থানা এলাকা ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক অভিযানে চোর, মাদক কারবারি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবি ও সোমবার (৭-৮ জুন) ২৪ ঘণ্টায় তেজগা ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: চাঞ্চল্যকর দস্যুতা মামলার রহস্য উদঘাটন প্রায় দুই মাস আগে রাজশাহীতে সংঘটিত আলোচিত দস্যুতা মামলার রহস্য উদঘাটন করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তি ...
সব মন্তব্য
No Comments