কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। কুয়াকাটা সংলগ্ন উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ৭ জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সাগরে জাল ফেলে তীরে আসার পথে উত্তাল ঢেউয়ের তান্ডবে এ ট্রলারটি ডুবে যায়। প্রায় ৩ ঘন্টা সাগরে ভাসার পর টুরিস্ট পুলিশ, নৌ পুলিশের সহায়তায় জেলে মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন ( ৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মো¯Íফা (৫০), তানিম (২০) উদ্ধার করা হয়। এদের বাড়ি কুয়াকাটার বিভিন্ন গ্রামে। উদ্ধারকৃত জেলেরা সুস্থ রয়েছে। তবে শেষ বিকেলে ডুবে যাওয়া ওই ট্রলারটি উদ্ধার করা হয়েছে বলে স্থানীরা জানান।
উদ্ধার হওয়া জেলার জানান, তারা ভোর চারটায় সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে রওনা করেন। সমুদ্র উত্তল থাকার কারণে তাদের ট্রলারটি সাগরে ডুবে যায়। তারা দীর্ঘ সময় সাগরে ভাসতে থাকার পর টুরিস্ট পুলিশ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার হয়েছেন।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সবাইকে অক্ষত অবস্থায় ওইসব জেলেদের উদ্ধার করতে সক্ষম হয়েছি।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments