বুলবুল আহমেদ, নাটোর: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর ২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি করে। বিএনপি পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি, তাদের রাজত্ব, তাদের নির্দেশে , বাংলাদেশে তাদের অঙ্গরাজ্য হিসেবে, বাংলাদেশকে পরিচালিত করা হোক সেই আওয়ামী রাজনীতি বিএনপি করে না। বিএনপির রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১ টাই আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সময় দুলু এসব কথা বলেন।
দুলু আরো বলেন, আমরা বারবার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গত সাড়ে ১৫ বছর আন্দোলন সংগ্রাম করছিলাম । আমাদের অনেক ভাইকে আত্মহতি দিতে হয়েছে , রক্ত দিতে হয়েছে এবং গুম হতে হয়েছে তারপরেও শেখ হাসিনা এই দাবি না মেনে স্বৈরশাসক কায়েম করতে চেয়েছিল। আজকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের বিল পাস হয়েছে। আগামী ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের সময় হবে। চতুর্দশ সংসদ নির্বাচন তত্ত্ববোধক সরকারের অধীনে হবে ।
তিনি আরও বলেন ,গত বছর জুলাইয়ের ঘটনায় হত্যা-নির্যাতনের মাধ্যমে শেখ হাসিনার সরকার গণহত্যা চালিয়েছে। তাঁর ভাষায়, “আদালত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ সাজা দিয়েছেন। তাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে।” এ প্রসঙ্গে তিনি ভারতের অনুপ চেটিয়া প্রত্যর্পণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওযাজ,যুগ্ম আহব্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন,সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম,যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক যুগ্ন আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, অবসর প্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম পলাশ সহ সহ জেলা ও উপজেলার পর্যায়ের অবসর প্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments