মাভাবিপ্রবি প্রতিনিধি: গাজায় চলমান বর্বর গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আগামী ৭ই এপ্রিল, সোমবার, ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’-তে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্বব্যাপী ঘোষিত এই ধর্মঘটের অংশ হিসেবে মাভাবিপ্রবির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম—ক্লাস, ল্যাব ও অন্যান্য কাজ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
এক জরুরি বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা বলেন, “একটি জাতিকে যেভাবে বোমাবর্ষণ, ক্ষুধা এবং নিধনের মুখোমুখি করা হচ্ছে, সেখানে নীরব থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।”
বিজ্ঞপ্তিতে মাভাবিপ্রবির সকল শিক্ষার্থী এবং দেশের অন্যান্য শিক্ষার্থীদের এই শান্তিপূর্ণ প্রতিরোধে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস শান্ত বলেন, “বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর মদদে ইসরায়েল সরকার গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। অব্যাহত বোমাবর্ষণে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণির মানুষ রয়েছেন। অনেকেই চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন, এমনকি স্বাস্থ্যকর্মীরাও হামলার শিকার হচ্ছেন। মুসলিম বিশ্বের নির্বিকারতা আমাদের ব্যথিত করেছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর নিষ্ক্রিয়তাও উদ্বেগজনক। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি নির্যাতিতদের হেফাজত করেন এবং গোটা উম্মাহকে প্রতিরোধের শক্তি দান করেন।”
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. হাফিজুর রহমান বলেন, “গাজার গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে স্ট্রাইকের ডাক দেওয়া হয়েছে, আমরা মাভাবিপ্রবি থেকে তার প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ও সামরিক পদক্ষেপ গ্রহণে অগ্রণী ভূমিকা নেয়। আমাদের স্বাধীনতা পূর্ণতা পাবে তখনই, যখন গাজাসহ বিশ্বের সকল মানুষের মানবাধিকার নিশ্চিত হবে। মুসলিম উম্মাহর যুবকদের প্রতি আহ্বান-নিজ জাতিকে রক্ষায় জেগে উঠুন।”
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তানভীর ইসলাম তামিম বলেন, “গাজার নির্যাতিত ভাই-বোনেরা বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছেন, তাদের একমাত্র দাবি—গণহত্যা বন্ধ হোক। আমরা মাভাবিপ্রবির শিক্ষার্থীরা তাদের এই ন্যায়সঙ্গত আহ্বানে সাড়া দিয়ে পূর্ণদিবস হরতাল কর্মসূচি পালন করবো। সরাসরি পাশে না দাঁড়াতে পারলেও, অন্তত আমাদের ভূমির রাজপথে দাঁড়িয়ে তাদের সংগ্রামের প্রতি সংহতি জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, “গাজার এই বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ জানানোর আহ্বান জানাই।”
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments