স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) আপিল গ্রহণের প্রথম দিনে নির্বাচন কমিশনে মোট ৪২টি আপিল আবেদন জমা পড়েছে।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক এক বার্তায় গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, জমা পড়া আবেদনগুলোর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১টি আপিল রয়েছে।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করা আসনগুলো হলো:
লালমনিরহাট-১ (১টি), রংপুর-১ (১টি), রংপুর-৪ (১টি), বগুড়া-৩ (১টি), চাঁপাইনবাবগঞ্জ-২ (১টি), রাজশাহী-৫ (১টি), নাটোর-১ (১টি), যশোর-৫ (১টি), নড়াইল-১ (১টি), বাগেরহাট-১ (১টি), খুলনা-৬ (১টি), পটুয়াখালী-৩ (১টি), টাঙ্গাইল-১ (১টি), কিশোরগঞ্জ-১ (১টি), কিশোরগঞ্জ-৪ (১টি), মুন্সিগঞ্জ-৩ (১টি), ঢাকা-৩ (২টি), ঢাকা-৯ (১টি), ঢাকা-১৮ (১টি), গাজীপুর-১ (১টি), গাজীপুর-২ (১টি), গাজীপুর-৩ (১টি), গাজীপুর-৫ (২টি), নরসিংদী-১ (১টি), নরসিংদী-৪ (১টি), নারায়ণগঞ্জ-৪ (১টি), ফরিদপুর-৪ (১টি), গোপালগঞ্জ-২ (১টি), মাদারীপুর-২ (১টি), শরীয়তপুর-১ (৩টি), শরীয়তপুর-৩ (১টি), কুমিল্লা-১ (১টি), কুমিল্লা-৯ (১টি), চাঁদপুর-২ (১টি), ফেনী-১ (১টি), চট্টগ্রাম-১১ (১টি) এবং কক্সবাজার-২ (১টি)।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে ১টি আপিল আবেদন জমা পড়েছে।
নির্বাচন কমিশন সূত্র জানায়, আপিল দাখিলের কার্যক্রম চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এর পর নির্ধারিত সময়ে আপিল নিষ্পত্তি করা হবে।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments