মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ে আলচিত স্টিফান তির্কীর হত্যার বিচার চেয়ে তার স্ত্রী ভের্নিকা খালকো ও দুই সন্তান রজলীন ও দীপ্তি কে নিয়ে রাস্তায় মানববন্ধন করেছে ।
স্টিফান তির্কী হত্যাকান্ডের প্রতিবাদ এবং মাদক, সন্ত্রাস ও ভূমিদস্যুতা বন্ধের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ও সচেতন নাগরিক এর ব্যানারে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও পৌর শহরের জেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মন্দিরপাড়া গির্জার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
স্টিফান তির্কীর স্ত্রী ভের্নিকা খালকো স্বামী হত্যার বিচার দাবি করে বলেন, আমাদের জাতি ভাই আজকে আমার স্বামীকে হত্যা করবে ভাবতে পারিনি। আমি আমার স্বামীর হত্যাকারী জুলিয়ান টপ্প ও গাবে টপ্পের দ্রুত ফাঁসি চাই। এবং এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে সকলের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
স্টিফান তির্কীর দুই মেয়ে রজলীন ও দীপ্তি বলেন, আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমরা ফাঁসি চাই। জুলিয়ান টপ্প ও গাবে টপ্পের খুব দ্রুত ফাঁসি কার্যকর করা হোক। যারা আমার বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের ফাঁসি চাই। সরকার ও প্রশাসনের কাছে এই আবেদন বলে তারা কান্নায় ভেঙে পড়েন ।
পরে সেখানে ওসি ফিরোজ কবির তাদেরকে আশ্বস্ত করে বলেন, পুলিশ সুপারের নেতৃত্বে ঘটনা ঘটার দু'ঘন্টার মধ্যে আমরা হত্যাকারিকে ধরতে সক্ষম হয়েছি। এবং আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে। এবং আসামী জবানবন্দি দিয়েছে যে তারাই হত্যা করেছে। এই ঘটনায় হত্যাকারীর অবশ্যই বিচার হবে, এবং আইনী প্রক্রিয়া শেষে সর্বোচ্চ যেই সাজা হয়, সেটাই তাদের হবে বলে আশ্বস্ত করেন ওসি ফিরোজ কবির ।
উল্লেখ্য, গত শুক্রবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ১০ টায় শহরের পরিষদ পাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে স্টিফান রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্টিফান তিরকির হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ ঘটনার সাথে জড়িত দুই ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল রোববার (২০ আগষ্ট) ঠাকুরগাঁও পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি জাকোপ খালকোর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আদিবাসী পরিষদের উপদেষ্টা শামসুজ্জোহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল তিগ্গা, সাংগঠনিক সম্পাদক জোসপিনা এক্কা, প্রচার সম্পাদ বেনেদিক কুজুর, আদিবাসী সমাজ কমিটির সভাপতি জোয়াকিম এক্কাসহ অন্যান্যরা।
রাজু ভূঁইয়া সুনামগঞ্জ প্রতিনিধি : শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি, পুলিশিং বাড়ী বাড়ী নিরাপদ সমাজ গড়ি, কমিউনিটি পুলিশিং এর মুলমন্ত্র শান্তি শৃঙ্খলা সর্বত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা ...
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
সব মন্তব্য
No Comments