স্টাফ রিপোটার: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জাতীয় ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, ঘুষ-দুর্নীতি-লুটপাট বন্ধ, ভোটাধিকার-গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্প্রদায়িকতা নির্মূল, দুঃশাসনের অবসান, বিকল্প গড়ার দাবিতে আগামী ৯ নভেম্বর, মঙ্গলবার দেশব্যাপী ‘গণদাবি দিবস’ এর ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
আজ ২৯ অক্টোবর পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে তিন দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভার শুরুর দিনে এ আহ্বান জানান হয়। সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম সভা পরিচালনা করেন।
‘গণদাবি দিবস’ এর আহ্বান জানিয়ে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া জনজীবনকে পদদলিত করে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলে দিয়েছে। দ্রব্যমূল্যের চাপে মানুষের জীবন দুবির্ষহ হয়ে উঠেছে। জীবনযাত্রার ব্যয়ের সাথে মজুরির সামঞ্জস্যতা বিধানের জন্য ন্যূনতম জাতীয় মজুরি বিশ হাজার টাকা করতে হবে। ষড়যন্ত্রকারীদের সৃষ্ট ‘সাম্প্রদায়িক সন্ত্রাস’ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। সরকারের নিষ্ক্রিয়তা, নিষ্পৃহতা ও নিয়ন্ত্রণহীনতায় সাম্প্রদায়িক সন্ত্রাস হিন্দু সম্প্রদায়সহ দেশের অসম্প্রদায়িক মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে। ঘুষ-দুর্নীতি-লুটপাট যে কোনো সময়ের চেয়ে বেশি মাত্রায় সংঘটিত হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
চট্টগ্রাম অফিস: বিএনপি-জামায়াতের মধ্যে দূরত্ব সংঘাতে রূপ নিলে আওয়ামীলীগ লাভবান হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।আজ বন্দরনগরী চট্টগ্রামে মহানগর ...
ডেস্ক রিপোর্ট: গত ১৪ মে দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একদিনে দলীয় বিবেচনায় নতুন ভিসি নিয়োগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ ১৫ মে এক বিবৃতিতে দলটির ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে গতকাল বৃহস্পতিবার ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যদিও ফোরামের সেশনগুলো আনু ...
সব মন্তব্য
No Comments