মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্টাল ক্যাম্পিং উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সকালে রাজশাহী পোস্টাল একাডেমী মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ক্যাম্পিং- এর উদ্বোধন করেন মহাস্থান রেজিমেন্টের রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল মো. সাজিদ ইমরান ।
উক্ত প্রশিক্ষণে রাজশাহী ও রংপুর বিভাগের ১০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন পুরুষ ও মহিলা ক্যাডেট অংশগ্রহণ করেন। এছাড়াও ১ জন সেনাবাহিনী অফিসার, ৪ জন বিএনসিসিও, ২১ জন প্রফেসর আন্ডার অফিসার ও ৬ জন টিচার আন্ডার অফিসার অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ছয় দিনব্যাপী বিএনসিসির রেজিমেন্ট ক্যাম্পিং শেষ হবে ২৫ জানুয়ারি। এই প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটদের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি সমাজ সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়াও ক্যাডেটদের মনোদৈহিক বিকাশের লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments