স্টাফ রিপোটার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে (ঢাকা মেট্রো: ঘÑ২১-২৮৭৫) হামলার ঘটনা ঘটেছে। হামলার পর দিন মিরপুর মডেল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নংÑমিরপুর মডেল থানায় জিডি নং-৪৪৫, তারিখ- ৬/১/২০২৪। মঙ্গলবার সকালে (৮ জানুয়ারি ২০২৪ খ্রি:) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী। মিরপুর মডেল থানায় জিডি করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় মহোদয়ের গাড়ি চালক মোঃ শাহিনুর আলম।
গত ৬ জানুয়ারি মিরপুর মডেল থানায় করা সাধারণ ডায়েরিতে বলা হয়, গতকাল ০৫-০১-২০২৪ইং তারিখে মিরপুর-১১-এ মোহনা টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠান শেষে আনুমানিক বিকাল ৫:৫০টায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ ফেরার পথে মনিপুর স্কুল পার হয়ে একটু সামনে রাস্তায় কে বা কারা বোমা বা ককটেল হামলা করেন। এতে বিশ্ববিদ্যালয়ের পিএস টু উপাচার্য জনাব দেবাশীষ বৈরাগী সামান্য আহত হন। উল্লেখ্য, বোমা বা ককটেলের বিস্ফোণের ফলে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং ছোট ছোট কাচের টুকরায় গাড়ির ভিতরে সামনে বসা মাননীয় উপাচার্যের একান্ত সচিব-২ দেবাশীষ বৈরাগী ও গাড়ি চালক মোঃ শাহিনুর আলম সামান্য আহত হন। হামলার সময় মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ গাড়ির নির্ধারিত আসনে বসা ছিলেন। জিডিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্র ...
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ১৯টি জেলার মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আ ...
সব মন্তব্য
No Comments