ডেস্ক রিপোর্ট : বিদেশে অধ্যয়নরত কিন্তু করোনা মহামারির কারণে বর্তমানে বাংলাদেশে অবস্থানরত এবং বিদেশে শিক্ষালাভে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের করোনা ভ্যাক্সিন গ্রহণের রেজিস্ট্রেশন সম্পর্কিত আবেদন পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করবে।
সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে) বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফারমেশন ডকুমেন্ট/ছাত্রত্ব প্রমাণের সনদ/স্টুডেন্ট আইডি) স্ক্যান পূর্বক একটি ZIP/PDF ফাইলে নিম্নলিখিত ইমেইল এ আগামী ১৩ জুলাই হতে ২৭ জুলাই এর মধ্যে পাঠানোর জন্য অনুরোধ হয়েছে। ইমেইলের বিষয় (Subject) হিসেবে ‘Application for COVID-19 vaccination for students studying abroad (Passport No.)’ উল্লেখ করতে হবে।
আবেদনকারীকে (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে।
শুধুমাত্র উপরে উল্লেখিত এর নির্দেশাবলী সঠিকভাবে পালন পূর্বক প্রেরিত আবেদন গৃহীত হবে। আবেদনের পরবর্তী ৩ (তিন) কার্যদিবস পর সুরক্ষা অ্যাপে/ওয়েবপোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।
যে কোনো প্রাসঙ্গিক তথ্যের জন্য প্রদত্ত ইমেইলের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments