নজরুল ইসলাম (সাতক্ষীরা) তালা : সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে সংস্থার কার্যালয়ের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার চেয়ারম্যান সুতপা রাহা। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা তালা উপজেলা শাখার সদস্য সন্ধ্যা রাণী সরকার, তথ্য সেবা কর্মকর্তা সাথী রাণী রায়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কমপে¬ক্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান এবং আলোচনা সভা পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী ফরিদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা,কর্মচারী বৃন্দ ও ট্রেড প্রশিক্ষনার্থী বৃন্দ।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments