ডেস্ক রিপোর্ট: রাজধানীর মৌচাক এলাকায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে এ দূর্ঘটনা ঘটেছে। আহতদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের টিম দেখে প্রাইভেট কারটির সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় চালকসহ ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
খিলগাঁও ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. হাসান আলী বলেন, মালিবাগের ফরচুন শপিংমলের বিপরীতে এ দুর্ঘটনা ঘটেছে। টয়োটা এক্সিয়ো মডেলের ঢাকা মেট্রো-গ ৩৬-২৭৬৫ গাড়িটি বিস্ফোরণে দুমড়ে-মুচড়ে যায়। আমরা দেখলাম গাড়ির সিলিন্ডারটি অক্ষত আছে। তাই ধারণা করছি সিলিন্ডার লিকেজ ছিল। সেখান থেকেই চাপ সৃষ্টি করে গরমে বিস্ফোরণ ঘটেছে।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments