মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় হান্নান ফকির (৬০) ও রাজু শেখ ২৫) নামে ২ জন নিহত হয়েছে। রোববার (২২ জানুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগ ও পাথালিয়া এলাকায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।
পুলিশ জানায়, আজ দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকার হান্নান ফকির নামে একজন রাস্তা পার হচ্ছিলো। এসময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা মোটরসাইকেল চালক সুদীপ্তকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সকালে একই মহাসড়কে সদর উপজেলার পাথালিয়া এলাকায় ট্রাক চাপায় রাজু শেখ (২৫) নামে এক ভ্যান চালক নিহত হন। তিনি সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলা আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যান সহ চালক রাজুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাজু মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ঘাতক ট্রাকটিকে জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত রাজু শেখ খুলনার তেরেখাদা উপজেলার হাতিশুড়া গ্রামের আকুব্বর শেখের ছেলে। সে গোপালগঞ্জ থেকে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments