মো.পাভেল ইসলাম রাজশাহীঃ রাজশাহীতে ২টি ওয়ান শুটারগানসহ মো.রাকিবুল ইসলাম অরফে শান্ত (২৮) নামের এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতার মো.রাকিবুল ইসলাম অরফে শান্ত রাজশাহী নগরীর উপকন্ঠ বেলপুকুর থানার ছোটধাদাস গ্রামের মো. বাদশার ছেলে ।
মঙ্গলবার দুপুর দেড়টায় র্যাব-৫ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহীর বাঘা থানাধীন গোকুলপুর গ্রামে একটি আম বাগানের ভেতর ১জন সন্দেহভাজন ব্যক্তি অবৈধ মালামালসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটারগানসহ মো. রাকিবুল ইসলাম অরফে শান্তকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে তার বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments