ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যূত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য শুরু আজ (৩০ নভেম্বর)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলায় প্রথম সাক্ষ্য গ্রহণ ধার্য রয়েছে।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ শুনানি করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
২০২৪ সালের জুলাই অভ্যূত্থানের সময় কুষ্টিয়ায় সংঘটিত হত্যা ও নির্যাতনের অভিযোগে ইনুর বিরুদ্ধে এ মামলা হয়। ওই ঘটনায় সাত জন নিহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রসিকিউশন ৩৯ পৃষ্ঠার একটি আনুষ্ঠানিক চার্জশিট ট্রাইব্যুনালে জমা হয়।
এই মামলায় প্রধান আসমী আছেন হাসানুল হক ইনু। এছাড়াও মোট ২০ জনকে অভিযুক্ত করে তদন্ত দেখানো হয়েছিল। যার মধ্যে ১০ জন সাবেক মন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব।
চার্জশিটে ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, নির্যাতন ও পরিকল্পিত হামলার অভিযোোগ আনা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ আদালতে ২০ জন স্বাক্ষীর তালিকা দিয়েছে-এছাড়া তিনটি অডিও রোকর্ডিং এবং ছয়টি ভিডিওপ্রমাণ রয়েছে।
আজকের সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিচারপর্বে প্রবেশ করছে। প্রসিকিউশন কোন প্রমাণ ও সাক্ষ্য নিয়ে আসছে-তার ওপরই নির্ভর করবে মামলার ভবিষ্যৎ অগ্রগতি।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments