চলবে ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার: ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা বাড়াতে, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে রাজধানীসহ দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ শনিবার, ৬ জুন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আজ সকালে রাজধানীর রবীন্দ্র সরোবরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিএসসিসি এলাকায় অভিযানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ধানমন্ডি সোসাইটি ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে আজ থেকেই দেশজুড়ে মাইকিংসহ ব্যাপক সচেতনতামূলক প্রচারণা শুরু হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়াই ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম উপায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সচেতনতা বৃদ্ধির পরও অবহেলা দেখা গেলে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যেখানেই এডিস মশার লার্ভা পাওয়া যাবে, সেখানেই আইন অনুযায়ী সর্বোচ্চ জরিমানা করা হবে।
অনুষ্ঠানে বক্তারা ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, প্রতিটি নাগরিককে নিজ বাড়ির আঙিনা, ফুলের টব, ছাদ, বারান্দা, ড্রেন ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বৃষ্টির পানি বা অন্য কোনো পানি যেন কোনো অবস্থাতেই জমে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা স্বচ্ছ পানিই এডিস মশার প্রজননের প্রধান উৎস। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, প্রতিটি পরিবার ও ব্যক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে নাগরিকদের ভূমিকাই অগ্রগণ্য। তিনি জানান, ডিএসসিসির নিজস্ব জরিপে ৭৫টি ওয়ার্ডের মধ্যে ২৮টি ওয়ার্ডকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব ঝুঁকিপূর্ণ ওয়ার্ডে আগামীকাল রবিবার থেকে এক সপ্তাহের বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুই মাস আগেই ডেঙ্গুর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করেছিলেন। সেই নির্দেশনা অনুযায়ী সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে পূর্বপ্রস্তুতি নিয়েছে। এই বিশেষ অভিযানের মাধ্যমে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাঁদের সবাই সন্দেহজনক হাম রোগী ছিলেন। এই সময়ে হামের কোনো নিশ্চিত রোগীর মৃত্যু হয়নি। সোমবার ৮ জুন সকাল ৮টা থেকে মঙ্গলবার ৯ জুন ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৭ জন এবং নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন স ...
ডেস্ক রিপোর্ট : খাদ্য উৎপাদনের ক্ষেত্রে শুধু মুনাফার কথা চিন্তা না করে জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। তিন ...
ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। ৬ জুন সকাল ৮টা থে ...
সব মন্তব্য
No Comments