বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে “আমিনুর রহমান খান স্মারক ট্রাস্ট ফান্ড” শীর্ষক নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। এই ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে প্রয়াত আমিনুর রহমান খানের স্ত্রী মিসেস হোসনে আরা খান ২০ লাখ টাকার একটি চেক আজ ১৫ সেপ্টেম্বর বুধবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের কাছে হস্থান্তর করেন।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্থান্তর অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, প্রয়াত আমিনুর রহমান খানের মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহীন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারসহ দাতা পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের একজন এবং বিজ্ঞান অনুষদের একজন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অনুদানের জন্য দাতাকে ধন্যবাদ জানান এবং প্রয়াত আমিনুর রহমান খানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, আমিনুর রহমান খান ১৯১৮ সালের ২৫ মে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাকোত্তর ডিগ্রী লাভ করেন। ২০০৯ সালের ২৯ জুন তিনি ইন্তেকাল করেন।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments