বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুস্থ রাজনীতি চর্চার পরিবেশ নিশ্চিত সহ ৫ দফা দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রেজোয়ান হক মুক্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাওন বিশ্বাসের সঞ্চালনায় ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আজিজুর রহমান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফয়েজ উল্লাহ, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সহ-সভাপতি জয় বণিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি হাসান ওয়ালী, সহ-সভাপতি ওয়ালিদ হাসান লাবু, সহকারী সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, সাংস্কৃতিক সম্পাদক দিয়াত মাহমুদ শাকিল, সদস্য আহমেদ মানিক ও ছাত্রনেতা সুবেহ সাদিক সন্ধিসহ প্রমুখ।
ছাত্র সমাবেশে বক্তারা বলেন, "আন্দোলনই অধিকার আদায়ের একমাত্র পথ। আমাদের অধিকার রক্ষার দায়িত্ব আমাদেরই । তাই আজ নতুন করে সময় এসেছে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুস্থ রাজনৈতিক চর্চার পরিবেশ নিশ্চিত, সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশের আর্থসামাজিক অবস্থার উপরে ভিত্তি করে টিউশন ফি নির্ধারন এবং অভিন্ন গ্রেডিং পদ্ধতি নীতিমালা বাস্তবায়ন,বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি , সকল বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত মানসম্মত শিক্ষক সংকট নিরসন ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি নিশ্চিতসহ ৫ দফা দাবিতে একই মঞ্চে ঐক্যবদ্ধ হওয়ার।"
কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রকদের সমালোচনা করে বলেন, "ট্রাস্টি মেম্বাররা প্রতি মাসে একটি করে সভা করে সম্মানি হিসেবে খাম ভর্তি লক্ষ লক্ষ টাকা নিয়ে যায়। তারা বিদেশ ভ্রমণ করে শিক্ষার্থীদের টাকায়। শিক্ষার্থীরা রাজনীতি সচেতন হলে এসব বন্ধ হওয়ার ভয়েই বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রসাশন রাজনীতি নিষিদ্ধ করেছে। প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার ছাত্র রাজনীতির দাবিও জানান তিনি।"
সমাবেশ শেষে একটি মিছিল শাহবাগ জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments