কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী-৪আসনের সাংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিববুর রহমান মহিব এমপি বলেছেন, জামায়াত-বিএনপি ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়। আর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে পদ্মা সেতু, মেট্রোরেলের মত বিস্ময়কর উন্নয়ন হয়। ববিবার দুপুর ১২ টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এমপি আরও বলেন, এ দেশের মানুষের কল্যানে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি। তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সুখী, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ পেয়েছি। আগামীতে নৌকায় ভোট দিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ উপহার পাবো। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্ম সম্পাদক মো মঞ্জুরুল ইসলাম, অধ্যÿ মঞ্জুরুল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান সহ উপজেলা আওয়ামীলী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুস্থ, অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এর আগে সকাল ১০টায় এমপি মহিব মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে তেগাছিয়া বাজারে দলীয় কর্মীসভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments