ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, ভারতে অবৈধভাবে বসবাসকারী যে দেশেরই হোক না কেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানো দিল্লির নীতি। এ ক্ষেত্রে দুই দেশের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
রনধীর জয়সওয়াল জানান, এখন পর্যন্ত ২ হাজার ৮৬০টির বেশি নথি পুনরায় যাচাই-বাছাইয়ের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে অনেক মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে ঝুলে আছে। বাংলাদেশ সরকারকে এই প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে ভারত। তিনি বলেন, ‘আমরা আশা করছি বাংলাদেশ সরকার যত দ্রুত সম্ভব এ বিষয়ে সহায়তা করবে।’
ব্রিফিংয়ে তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গও উঠে আসে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী আছে, যা দুই দেশই ব্যবহার করে। এসব নদী নিয়ে আলোচনার জন্য দ্বিপাক্ষিক কাঠামো রয়েছে এবং নিয়মিত বৈঠক হয়। বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই পানি-সংক্রান্ত যেকোনো বিষয় সমাধানের চেষ্টা চলছে।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments