ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রীসভায় আরও সাত জন নতুন সদস্য অন্তর্ভূক্ত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন সাত প্রতিমন্ত্রীর শপথ পাঠ করিয়েছেন। শপথ শেষে তারা শপথপত্রে স্বাক্ষর করেন।
মন্ত্রী সভার নতুন সদস্যরা হলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য মো, আব্দুল ওয়াদুদ, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য মো. নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামসুন্নাহার চম্পা, ওয়াসিকা আয়েশা খান, নাহিদ ইজহার খান ও রোকেয়া সুলতানা।
৭ জানুয়ারির নির্বাচনে বিজয়ের পর আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে গত ১১ জানুয়ারি চতর্থবারের মত সরকার গঠন করেন।
নতুন মন্ত্রীদের নিয়ে মন্ত্রী পরিষদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন। এর মধ্যে ২৬ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
সব মন্তব্য
No Comments