উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে নবম সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের ৩৬ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ১৯ নভেম্বর সকালে উপজেলা চত্বরে মেজর এমএ জলিলের স্মৃতি ফলকে পুস্প মাল্য অর্পণ করেন মেজর এমএ জলিল পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরে সকাল ১০ টায় মেজর এমএ জলিল নুরানি ও হাফেজী মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডাঃ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মহেশ্বর মন্ডল। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ এস এম আবুল হাসান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।মাঈনুল আহাদ মামুন সিকদার ও আলী হোসেন সিকদার রুপকের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন হাওলাদার, জাকারিয়া মাস্টার, হাবিবুর রহমান, পৌর বিএনপির সহ সভাপতি আঃ রাজ্জাক সরদার , সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, সিনিয়র সদস্য আনোয়ার হোসেন খান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আঃ রহিম সরদার, বিএনপি নেতা শামীম ভুইয়া, সোহেল সিকদার, কালাম ফরাজি সহ অনেকে।এ সময় বক্তারা বলেন আওয়ামী দুঃশাসনের স্বীকার স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দী, মুক্তিযুদ্ধের সকল সম্মান ও সম্মাননা এবং খেতাব বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা নবম সেক্টর কমান্ডার মেজর এমএ জলিলের মতো সাহসী বীরের জন্ম না হলে আমরা একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্ন দেখতে পারতাম না।তাই বীর মুক্তিযোদ্ধা মেজর এমএ জলিলের সকল খেতাব ফিরিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন বক্তারা।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments