স্টাফ রিপোটার: যুদ্ধবিধ্বস্ত, নিঃস্ব একটি দেশ থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালের মাঝে দেশটিকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নত দেশের কাতারে দেশকে নোঙর করাতে হলে জনগনের সবার হাতকে কাজে লাগাতে হবে, সবাইকে উন্নয়নের অংশীজন করতে হবে।
আজ (বুধবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি গুলশানের ডোরিন হোটেল এন্ড রিসোর্টের বলরুমে ব্রিটিশ কাউন্সিল, ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স ডেভেলপমেন্ট (আইআইডি), পার্লামেন্টারি ককাস অন সোশ্যাল জাস্টিস, ডিজ্যাবিলিটি আর্টস রিডিফাইনিং ইমপাওয়ারমেন্ট (ডেয়ার) এর উদ্যোগে আয়োজিত "পলিসি ব্রেকফাস্ট অন ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ পার্লামেন্ট" শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, তানভির শাকিল জয়, আহসান আদেলুর রহমান এবং আরমা দত্ত বক্তব্য রাখেন।
ডেপুটি স্পীকার বলেন, সরকার প্রতিবন্ধীদের জন্য অনেক কাজ করছে, যতটুকু করেছে সেটুকুতে ব্যাক্তিগত স্বচ্ছতা আনতে হবে। প্রতিবন্ধীদের মাসিক ভাতা দেয়া হচ্ছে, তাঁদের একসময় সরকারী চাকরিতে কোটা ছিল আন্দোলন করে তা বন্ধ করে দেয়া হয়েছে। জাতির পিতা সংবিধানে সকল নাগরিককে সমান সুবিধা প্রদানের কথা উল্লেখ করেছেন। সবাইকে সমান সারিতে তুলে আনার ভিত্তি প্রস্তুত করতে হবে।
মোঃ শামসুল হক টুকু বলেন, আমি সংসদ সদস্যদের বলি আপনারা প্রতিবন্ধীদের নিয়ে সংসদে কথা বলুন, তাঁদের জীবন মান কীভাবে উন্নত করা যায় তা নিয়ে ভাবুন, সরকারকে এ বিষয়ে পরামর্শ দিন। তাঁদের মেধা ও দক্ষতাকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে গবেষণা করে প্রাপ্ত সুপারিশসমূহ প্রধানমন্ত্রীর নিকট তুলে দিন। সরকার অবশ্যই প্রতিবন্ধীদের যে কোন ইতিবাচক বিষয়ে অগ্রাধিকার প্রদান করবে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান অগ্রগতিতে প্রতিবন্ধীদের ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রে তাঁদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিকভাবে বেড়ে উঠার পরিবেশ তৈরি বিভিন্ন আইন প্রণয়ন করেছে। শুধু সরকার নয় আমাদের প্রত্যেকের দায়িত্ব সুনাগরিক হিসেবে তাঁদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, নিজেকে যেভাবে মূল্যায়ন করি সমাজে তাঁদের ঠিক সেভাবেই মূল্যায়ন করা।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের সাথে যোগাযোগের ধরণ, তাঁদের জন্য অবকাঠামো তৈরি, সাংকেতিক ভাষার ব্যবহার, পলিসি/বিল তৈরি, বাজেট, সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, সংসদীয় স্থায়ী কমিটির ভূমিকা, তাঁদের মাঝ থেকে ভবিষ্যত তৈরি করার বিষয়ে আলোচনা করা হয়।
আইআইডি এর নির্বাহী প্রধান সাঈদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংশ্লিষ্ট অংশীজন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments