স্টাফ রিপোর্টার: আগামী ৭ দিনের মধ্যে মেট্রোরেল চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথাজানান।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। মন্ত্রণালয় সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন করতে হবে। আর এজন্য দুর্নীতি রোধ করতে হবে এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
৭১'র মুক্তিযুদ্ধে শহিদ ও জুলাই মাসে ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা আরো বলেন, এ সরকার বানের জলে ভেসে আসা সরকার না। সরকার যে কোনো ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না। এছাড়াও, সভায় উপদেষ্টা গুণগতমান বজায় রেখে সকল কাজে ব্যয় সংকোচনের পরামর্শ দেন এবং একই সাথে টেন্ডারিংয়ের কাজে স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
এই মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ এহছানুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
সব মন্তব্য
No Comments